hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৯

ইবাদাত ৯৭. ইবাদাত কাকে বলে?

اَلْعِبَادَةُ (আল ইবাদাত) শব্দের আভিধানিক অর্থ হলো, দাসত্ব করা, অনুগত হওয়া, নত হওয়া ও অনুসরণ করা। এর পারিভাষিক সংজ্ঞা হলো, প্রকাশ্য ও গোপন যেসব কথা ও কাজ আল্লাহ তা‘আলা পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন তাকে ইবাদাত বলা হয়।

কোন ইবাদাত রয়েছে, যা অন্তরের মাধ্যমে সম্পাদিত হয়। যেমন সহীহ আকীদাহ-বিশ্বাস অবলম্বন করা, ঈমান আনা ইত্যাদি। আবার কোন ইবাদাত রয়েছে, যা শরীর দ্বারা সম্পাদিত হয় যেমন সালাত, সিয়াম। আবার কোনটি অর্থ দ্বারা সম্পাদিত হয় যেমন যাকাত, আবার কোনটি শরীর ও অর্থ উভয়ের সমন্বয়ে সম্পাদিত হয় যেমন হজ্জ।