hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৭. ঈমানের লক্ষণ কী?

যখন কোন বান্দার চরিত্র এমন পর্যায়ে পৌঁছে যায় যে, তার ভালো কাজ তাকে আনন্দ দেয়; আর সে কখনো অন্যায় কাজ করে ফেললে এটা তাকে কষ্ট দেয় তখনই তার মধ্যে ঈমান আছে বলে ধরে নেয়া যায়। আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করলেন, ঈমান কী অর্থাৎ ঈমানের আলামত কী? উত্তরে রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিলে আর খারাপ কাজ তোমার কাছে খারাপ লাগলে তুমি মুমিন। [মুসনাদে আহমাদ, হা/২২১৬৬।]