hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৭

১০৫. ঘুমানোর আদাব/সুন্নাহ কী কী?

সাধারণ বিছানায় শয়ন করা।

রাতে ঘুমাতে দেরি না করা।

ছুঠে যাওয়ার সম্ভাবনা থাকলে বিতর আদায় করে নেয়া।

বাতি নিভানো, দরজা বন্ধ করা ও পানপাত্রের মুখ বন্ধ করা।

বেষ্টনী বা দেয়াল ছাড়া ছাদে শয়ন না করা।

হাত-মুখ পরিষ্কার করা।

ওজু অবস্থায় শোয়া।

ডান কাতে শোয়া।

ডান হাত গালের নিচে রাখা।

গোসল ফরয হলে ওযু করে শয়ন করা।

বিছানা ঝাড়া এবং বিসমিল্লাহ বলা।

সতর আবৃত রাখা।

সন্তানদের বয়স দশ বছর হলে বিছানা আলাদা করা।

ওসীয়তনামা লিখে রাখা।

উপুড় হয়ে পেটের উপর ভর করে শয়ন না করা।

তাহাজ্জুদ পড়ার নিয়ত করে শয়ন করা।

তাওবা করে শয়ন করা।

আল্লাহর যিকির অবস্থায় শয়ন করা।