hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৫

১২৩. কথা বলার আদাব/সুন্নাহ কী কী?

যেসব কথায় দ্বারা দ্বীন ও দুনিয়ার কোন লাভ নেই সেসব কথা না বলা।

দ্বীনের ব্যাপারে যাচাই বাছাই ও প্রমাণ ব্যতীত কোন কথা না বলা।

অতিরিক্ত কথা না বলা।

কারো কথার মাঝখানে কথা না বলা।

যেসব কথায় পাপ হয় সেসব কথা না বলা।

অহেতুক বিতর্কে না জড়ানো।

স্পষ্ট করে কথা বলা- যাতে অন্যরা সহজে বুঝতে পারে।

মধ্যম আওয়াজে কথা বলা।

গুরুত্বপূর্ণ কথা ৩ বার বলা।