hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

কিতাবের প্রতি ঈমান ৪২. কিতাবসমূহের প্রতি ঈমান বলতে কী বুঝায়?

আল্লাহ তা‘আলা যুগে যুগে পথহারা মানুষকে পথ দেখানোর জন্য রাসূলগণের উপর ধর্মগ্রন্থ বা কিতাব নাযিল করেছেন। আল্লাহ তা‘আলা তাঁর রাসূলগণের উপর যে সকল কিতাব অবতীর্ণ করেছেন সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। যে ব্যক্তি তার কিতাবসমূহ অথবা তাঁর কোন কিছুকে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে।