hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

৬০. কিয়ামতের দিন কীভাবে দাড়িপাল্লা প্রতিষ্ঠিত হবে?

কিয়ামতের দিন আমলনামা মাপার জন্য দাড়িপাল্লা স্থাপন করা হবে। সেখানে প্রতিটি মানুষের ভালো-মনদ সকল প্রকার আমল ন্যায়সঙ্গতভাবে ওজন করা হবে। এমতাবস্থায় কারো উপর বিনদু পরিমাণ অবিচার করা হবে না। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًاؕ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَاؕ وَكَفٰى بِنَا حَاسِبِيْنَ﴾

আর আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদন্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি কোন অবিচার করা হবে না। কারো কর্ম যদি তিল পরিমাণ ওজনেরও হয়, তবুও তা উপস্থিত করব; হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট। (সূরা আম্বিয়া- ৪৭)