hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১১

১০৯. প্রস্রাব-পায়খানার আদাব/সুন্নাহ কী কী?

মানুষের আড়ালে যাওয়া।

চলাফেরার রাস্তায় ও ছায়াদার বা ফলদার গাছের নিচে মলমূত্র ত্যাগ না করা :

গোসলখানায় প্রস্রাব না করা।

আবদ্ধ পানিতে প্রস্রাব না করা।

প্রস্রাবের ছিটা থেকে সাবধান থাকা।

দাঁড়িয়ে প্রস্রাব না করা।

গর্তের মধ্যে প্রস্রাব না করা।

প্রস্রাব-পায়খানারত অবস্থায় সালামের উত্তর না দেয়া।

প্রয়োজন ছাড়া কথাবার্তা না বলা।

মলমূত্র ত্যাগ করার সময় কিবলাকে সামনে বা পেছনে না রাখা।

জমিনের কাছাকাছি যেয়ে কাপড় উঠানো।

টয়লেটে প্রবেশের সময় দু‘আ পড়া।

اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

১৩. মলমূত্র ত্যাগ করে বের হওয়ার পর দু‘আ পড়া :

আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ যখন প্রস্রাব-পায়খানা থেকে বের হতেন তখন বলতেন,

غُفْرَانَكَ

অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি। [তিরমিযী হা ৭; আবু দাউদ, হা/৩০; ইবনে মাজাহ, হা/৩০০; মিশকাত, হা/৩৫৯।]