hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

১৩. ‘আল্লাহ আমাদের সাথে আছেন’ এর অর্থ কী?

‘আল্লাহ আমাদের সাথে আছেন’ এর অর্থ হচ্ছে - তিনি সব দেখেন এবং সব শুনেন। তিনি আমাদের সাথে আছেন শোনা, দেখা, জ্ঞান, কর্তৃত্বের মাধ্যমে। তিনি তাঁর বান্দাদের সাথে আছেন তাদের সাহায্য করা, বিজয় দেয়া, বিপদে উদ্ধার করা, সাফল্য দেয়ার মাধ্যমে। যেমন: পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে:

﴿لِتَعْلَمُوْاۤ أَنَّ اللهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ وَّأَنَّ اللهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا﴾

‘‘যেন তোমরা জানতে পার যে, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে।’’ (সূরা ত্বালাক ৬৫:১২)