hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৯

আখলাক ১২৭. আখলাক কাকে বলে?

মানুষের আচার-আচরণ ও দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে স্বভাব প্রকাশ পায় তাকে আখলাক বা চরিত্র বলে। আখলাক এমন এক ব্যাপক শব্দ যার দ্বারা একজন মানুষের জীবনের সমস্ত আচার-আচরণকে বুঝায়। মানবচরিত্রের দু’টি দিক রয়েছে, একটি কে আখলাকে হামীদাহ বলা হয়। অপরটিকে আখলাকে যামীমাহ বলা হয়।

মানুষের চরিত্রে যা কিছু ভালো ও উত্তম তা সবই আখলাকে হামীদার অন্তর্ভুক্ত। নবী-রাসূলগণ এসব চরিত্রের অধিকারী ছিলেন।

আর মানব জীবনের যা কিছু নিন্দনীয় ও মন্দ তা সবই আখলাকে যামীমার অন্তর্ভুক্ত। আখলাকে যামীমাহ মানেই অসচ্চরিত্র, অন্যায় ও গুনাহের কাজ।