hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

১২. আল্লাহ তা‘আলা কোথায় আছেন?

আল্লাহ তা‘আলা সত্ত্বাগতভাবে আরশের উপর সমুন্নত রয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন,

﴿اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى﴾

দয়াময় (আল্লাহ) আরশের উপর সমুন্নত। (সূরা ত্বা-হা- ৫)

তবে তাঁর ক্ষমতা ও জ্ঞান সর্বস্থানেই বিরাজমান। যেমন- আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْؕ وَاللهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ﴾

তোমরা যেখানেই থাক না কেন তিনি (জানার দিক দিয়ে বা সাহায্য করার ক্ষেত্রে) তোমাদের সঙ্গেই আছেন। আর তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন। (সূরা হাদীদ- ৪)