hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

৩৬. মুহাম্মাদ ﷺ কি নূরের তৈরি ছিলেন?

সকল নবীই মানুষ ছিলেন এবং তারা মাটির তৈরি ছিলেন। মুহাম্মাদ ﷺ নূরের তৈরি নন; বরং তিনি ছিলেন মাটির তৈরি অন্যান্য মানুষের মতই একজন মানুষ। তিনি হেদায়াতের আলো দেখাতেন সে হিসেবে তাঁকে হেদায়াতের নূর বলা যাবে। কিন্তু সৃষ্টিগতভাবে তিনি নূরের তৈরি এ আকীদাহ রাখা যাবে না। রাসূলুল্লাহ ﷺ নিজেই এর সাক্ষ্য প্রদান করেছেন।

إِنَّمَاۤ أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ

আমি তোমাদের মতোই একজন মানুষ। [সহীহ বুখারী, হা/৪০১; সহীহ মুসলিম, হা/১৩০২; মুসনাদে আহমাদ, হা/৩৬০২; মিশকাত, হা/১০১৬।]