hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

৮০. বড় কুফর কত প্রকার?

বড় কুফর ৫ প্রকার?

كُفْرُ التَّكْذِيْبِ (মিথ্যার কুফর) : কুরআন বা হাদীসকে বা এগুলোর কোন অংশকে অস্বীকার করা।

كُفْرُ الْعِنَادِ (অস্বীকার ও অহঙ্কারের কুফর) : এটা হলো সত্যকে জেনে-শুনে অহংকারবশত তার অনুসরণ না করা।

كُفْرُ الشَّكِّ (সন্দেহজনিত কুফর) : কিয়ামতের দিন সম্বন্ধে সন্দেহ বা মিথ্যা ধারণা পোষণ করা।

كُفْرُ الْاِعْرَاضِ (মুখ ফিরিয়ে নেয়া বা বিমুখতার কুফর) : ইসলাম যা দাবি করে তাকে গুরুত্ব না দিয়ে তার থেকে মুখ ফিরিয়ে নেয়া।

كُفْرُ النِّفَاقِ (নিফাকীর কুফর) : তা হল মুখে ইসলামকে প্রকাশ করা এবং অন্তরে ও কাজে তার বিরোধিতা করা।