hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

৩৫. মুহাম্মাদ ﷺ এর পর আরো কোন নবী অথবা রাসূলের আগমন ঘটবে কি?

না- মুহাম্মাদ ﷺ এর পর আর কোন নবী বা রাসূল আসবেন না। বরং তিনি হচ্ছে সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ তা‘আলা বলেন,

﴿مَا كَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللهِ وَخَاتَمَ النَّبِيِّيْنَؕ وَكَانَ اللهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا﴾

মুহাম্মাদ তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ।

(সূরা আহযাব- ৪০)

সুতরাং বর্তমানে যে ব্যক্তি নবুওয়াতের দাবী করবে সে মিথ্যাবাদী । আর যে ব্যক্তি উক্ত মিথ্যা নবুওয়াত দাবিকারীর উপর বিশ্বাস স্থাপন করবে, সেও কাফের হয়ে যাবে।