hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

৮৭. সমাজে কি কি শিরক প্রচলিত রয়েছে?

সমাজে অনেক শিরক প্রচলিত রয়েছে। কয়েকটি হলো :

তাবিজ-কবজ ব্যবহার করা।

বালা মুসীবত দূর করার উদ্দেশ্যে রিং, তাগা (সূতা) ইত্যাদি পরিধান করা।

শূভ-অশুভ লক্ষণ বা সংকেত গ্রহণ করা।

‘আল্লাহ এবং আপনি যা চেয়েছেন’ বলা।

পীর-দরবেশ, ওলী-আউলিয়া এবং কবরে শায়িতদের নিকট জিকির">দোয়া-প্রার্থনা করা।

কবর-মাযার-দরগায় মান্নত করা।

মাযারে, ওরসে পীর-ফকিরদের উদ্দেশ্যে যবেহ করা, দান করা।

গাইরুল্লাহর কাছে আশ্রয় চাওয়া।

আল্লাহ ব্যতীত বাপ-দাদা, দরবেশ কিংবা অন্যকিছুর নামে কসম করা।

নবীকে আল্লাহর নূরের তৈরী মনে করা।

তাগুতের কাছে বিচার ফয়সালা চাওয়া।

ভাগ্য গণনা করা।