hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

৩৮. নবী-রাসূলগণ কি গায়েব জানতেন?

না, তারা গায়েব জানতেন না। গায়েব জানা একমাত্র আল্লাহ তা‘আলার বৈশিষ্ট্য। গায়েবের যেসব বিষয় আল্লাহ তা‘আলা ওহীর মাধ্যমে নবী-রাসূলদের কাছে প্রকাশ করেছেন, তারা কেবল ততটুকুই জানতেন। আল্লাহ তা‘আলা বলেন,

﴿عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِه ۤ أَحَدًا ‐ إِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ فَإِنَّهٗ يَسْلُكُ مِنْ ۢبَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِه رَصَدًا﴾

‘‘তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্ত তিনি অদৃশ্যের বিষয় কারও কাছে প্রকাশ করেন না। তবে তাঁর মনোনীত রাসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন।’’ (সূরা জ্বিন : ২৬-২৭)

সমস্ত গায়েবের চাবিকাঠি তাঁর কাছে, তিনি ছাড়া আর কেউ তা জানে না। (সূরা আনআম- ৫৯)