hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

১৪. আল্লাহ তা‘আলা কি নিরাকার?

আল্লাহ তা‘আলা নিরাকার নন। তাঁর মুখমন্ডল, চোখ, কান, হাত, পা ইত্যাদি সবই রয়েছে। তবে এগুলো সৃষ্টিজগতের কারো মতো নয়; কোন কিছুর সাথে তাঁর তুলনা করা যায় না। আল্লাহ তা‘আলা বলেন,

﴿لَيْسَ كَمِثْلِهٖ شَيْءٌۚ وَّهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ﴾

কোনকিছুই তাঁর সাদৃশ্য নয়; তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। (সূরা শূরা- ১১)