hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

৩০. তাগূতকে অস্বীকার করার বিধান কি?

আল্লাহ আদম সন্তানের উপর প্রথম যা ফরয করেছেন, তা হলো اَلْكُفْرُ بِالطَّاغُوْتِ তাগূতকে অস্বীকার করা এবং بِاللهِ اَلْاِيْمَانُ আল্লাহ্র প্রতি ঈমান আনা। মহান আল্লাহ বলেন,

﴿وَلَقَدْ بَعَثْنَا فِيْ كُلِّ أُمَّةٍ رَّسُوْلًا أَنِ اعْبُدُوا اللهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ﴾

প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি (এ মর্মে) যে, আল্লাহর ইবাদাত করো আর তাগূতকে বর্জন করো। (সূরা নাহল : ৩৬)

﴿فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ ۢبِاللهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا وَاللهُ سَمِيْعٌ عَلِيْمٌ﴾

অতএব যে তাগূতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে সে এমন এক মজবুত রজ্জুকে আঁকড়ে ধরল যা কখনও ছিন্ন হবার নয়। আর আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী। (সূরা বাকারা- ২৫৬)