hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭১

৬৯. জান্নাতের চিত্র কিরূপ?

জান্নাত হচ্ছে আল্লাহর নিয়ামতের ভান্ডার- যা কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই এবং কোন অন্তর কল্পনাও করে নাই। সেখানে থাকবে স্বর্ণ ও রৌপ্য নির্মিত উঁচু উঁচু প্রসাদ, বিভিন্ন রং- বেরঙ্গের গাছপালা, ফলমূল, নদ-নদী, ঝর্ণাধারা, বিলাসবহুল তৈজসপত্র, দৃষ্টিজোড়ানো স্ত্রীগণ ইত্যাদি। বিলাসবহুল জীবনধারণের সকল ধরনের ব্যবস্থাই সেখানে থাকবে।