hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২০

১১৮. পান করার আদাব/সুন্নাহ কী কী?

পানীয় দ্রব্য পান করার ক্ষেত্রে নিচের সুন্নাতসমূহ লক্ষণীয় :

পানীয় দ্রব্যে ফুঁ না দেয়া ও গ্লাসের মধ্যে নিঃশ্বাস না ছাড়া।

পানীয়দ্রব্য তিন নিঃশ্বাসে পান করা।

পান করার শুরুতে بِسْمِ اللهِ (বিসমিল্লাহ) বলা।

পান করার শেষে اَلْحَمْدُ لِلّٰهِ (আলহামদু লিল্লাহ) পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করা।

বসে পান করা। তবে প্রয়োজনে দাড়িয়ে পান করাও জায়েয আছে। [সহীহ বুখারী, হা/৫৬১৫।]

যমযমের পানি দাড়িয়ে পান করা।

দুধ পান করার পর কুলি করা উত্তম। [সহীহ বুখারী, হা/৫৬০৯।]

দুধ পান করার পর বিশেষ দু‘আ পড়বে।