hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

আকীদাহ ১. আকীদাহ বলতে কী বুঝায়?

আকীদাহ শব্দের আভিধানিক অর্থ হল- বন্ধন, চুক্তি, বিশ্বাস ও সম্পর্ক স্থাপন। পারিভাষিক অর্থে মানুষ যার সাথে নিজের অন্তরের সুদৃঢ় সম্পর্ক স্থাপন করে, যে আদর্শ ও বিশ্বাসকে লালন করে মানুষ তার সমগ্র জীবন পরিচালনা করে তাকে আকীদাহ বলে। আকীদাহ সঠিক না থাকলে কোন ব্যক্তি যত বড় উত্তম কাজই করুক না কেন, আল্লাহর কাছে তার কোন মূল্য নেই।