hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

আখিরাত ৫৪. আখিরাত কী?

আখিরাত হচ্ছে পরকালের জীবন, যা মৃত্যুর পর থেকে শুরু হয়। কিয়ামতের দিন আদম (আঃ) থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছিল সকলকে তাদের কবর থেকে পুনরূত্থান করা হবে। তখন বিচার কায়েম হবে। এরপর কেউ জান্নাতে আরামে বসবাস করবে আবার কেউ জাহান্নামে আযাব ভোগ করতে থাকবে।