hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

৫. কী কী কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়?

১০টি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়- তা হলো :

আল্লাহর সাথে শরীক করা।

আল্লাহ ও বানদার মাঝখানে কোন মাধ্যম স্থির করা।

কাফিরদেরকে কাফির মনে না করা অথবা তাদের কুফরী সম্পর্কে সন্দেহ পোষণ করা।

ইসলামের কোন বিধি-বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা।

যাদু-মন্ত্র করা।

মুসলিমদের বিরুদ্ধে কাফির-মুশরিকদের পক্ষ নেয়া এবং তাদেরকে সহযোগিতা করা।

ইসলামের কোন বিধানকে অপছন্দ করা।

আল্লাহকে ভালোবাসার ন্যায় অথবা তার চেয়েও বেশি কাউকে ভালোবাসা।

ইসলাম ব্যতীত অন্য কোন জীবনব্যবস্থাকে উত্তম মনে করা।

আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। [এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য পড়ুন আমাদের প্রকাশিত বই ‘‘যেসব কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়’’।]