hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫২

১৫০. পড়াশোনা করার নিয়ম কী?

সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী, আগ্রহ সহকারে মনোযোগের সাথে পড়তে হবে।

যখন যে বিষয়টি পড়লে আয়ত্ত করতে সুবিধা হয় তখন সে বিষয়টি পড়বে ।

রুটিন মেনে প্রতিদিন নিয়মিত পড়বে।

বইয়ের ভিতরের মূল কথাগুলো আন্ডারলাইন করে রাখবে।

কোনো অধ্যায় পড়ার পর এর সারসংক্ষেপ মনে রাখতে হবে।

কোনো অংশ একবার পড়ে না বুঝলে একাধিকবার চেষ্টা করবে। অনেক সময় পরবর্তী অংশ পড়ার পর পূর্ববর্তী অংশ ক্লিয়ার হয়ে যায়।

কোনো অংশ ভুলে গেলে তা আবার পড়ে নিতে হবে।

নিজেকে বারবার প্রশ্ন করবে- এখানে এ শব্দটা কেন হল? এ বাক্যটা অন্যভাবে কী বলা যাবে? এ অধ্যায়ে কী কী প্রশ্ন হতে পারে? কোন অংশে এর উত্তর রয়েছে।

পড়া বিষয়টি অন্যের সাথে আলোচনা করবে তাহলে ঐ বিষয়টি অনেক দিন মনে থাকবে।