hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৬

১৪৪. বিবাহের ক্ষেত্রে কী কী কু-প্রথা সমাজে চালু আছে?

হিন্দুদের আগুন পূজার ন্যায় বিয়ের অনুষ্ঠানে কুলাতে করে প্রদীপ জ্বালিয়ে কনের চেহারার সামনে ঘুরানো।

সবার সামনে বর-কনেকে সালাত পড়ানো।

কনিষ্ঠা আঙ্গুলী দ্বারা বর-কনে পরস্পরকে ভাতের দানা খাওয়ানো।

জামাইয়ের ঝুঠা ভাত নিয়ে কনেকে খাওয়ানো।

গেট ধরে টাকা-পয়সা নেয়া।

জামাইয়ের জুতা খোলা বা সিংহাসন বানিয়ে তাতে জামাইকে বসিয়ে টাকা আদায় করা।

গায়ে হলুদের নামে অনুষ্ঠান করে বরের কপালে নারী কর্তৃক অথবা কনের কপালে পুরুষ কর্তৃক হলুদ লাগানো এবং একে অপরকে মিষ্টি খাওয়ানো।

বরকে ভাবীদের দ্বারা হলুদ মাখানো ও গোসল দেয়া।

কোন মাসে বা দিনে বিয়ে অনুষ্ঠান করাকে অমঙ্গল মনে করা।

বিবাহ দিবস ও বিবাহ বার্ষিকী পালন করা।

হিন্দু রমণীদের ন্যায় মেয়ের কপালে টিপ লাগানো।

মহিলাদের সমস্বরে শিরকী কালামে গীত গাওয়া।

উকিল পিতা নির্ধারণ করা।

অধিক টাকা খরচ করে বাড়ির গেট আলোকসজ্জা করা।

কনের পিতা-মাতার পায়ে ধরে সালাম করা।

আতশবাজি করা।

নারী-পুরুষ একত্রিত হয়ে খাওয়া-দাওয়া করা।

কনের বাড়িতে দলবেধে যাওয়া।

কোন নির্দিষ্ট দিনে বা মাসে বিবাহ শুভ বা অশুভ মনে করা।

নিজ পিতা, ভাই বা আপনজন থাকা সত্ত্বেও অন্য কাউকে উকিল বানানো।

কনের বিদায়কালে বড়দের পা ছুঁয়ে সালাম করা এবং মিষ্টান্ন বিতরণ করা।