hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২১

১১৯. পোশাক পরার আদাব/সুন্নাহ কী কী?

রেশমের পোশাক পরিধান না করা।

নারী-পুরুষ একে অপরের সাদৃশ্য গ্রহণ করবে না।

প্রসিদ্ধি লাভ করার জন্য পোশাক পরবে না।

ভিন্ন ধর্মের পরিচয় বহনকারী পোশাক পরা যাবে না।

টাখনুর নিচে কাপড় পরিধান করা যাবে না।

প্রাণীর ছবিযুক্ত পোশাক পরা যাবে না।

টাইট পোশাক পরিধান করা যাবে না।

পোশাক বেশি চাকচিক্য হবে না।

অগোছালো ভঙ্গিতে পোষাক পরিধান করা অনুচিত।

পোশাক পরিষ্কার ও পরিপাটি হবে।

পোশাক সাধারণ থাকা ভালো।

শিশুদেরকেও শালীন পোশাক দেয়া জরুরি।

মহিলাদের পোশাক সর্বাঙ্গকে ঢেকে রাখবে।

মেয়েরা সুগন্ধি লাগিয়ে পুরুষদের মাঝে যাবে না।

পোশাক ডান দিক থেকে পরিধান করা।

পোশাক পরিধানের দু‘আ পড়া।

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِيْ هٰذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةَ

নতুন কাপড় পরিধানকারীকে দেখে পাঠ করার দু‘আ।

تُبْلِىْ وَيُخْلِفُ اللّٰهُ تَعَالٰى