hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

আল্লাহর উপর ঈমান ১১. আল্লাহর উপর আমরা কিরূপ ঈমান রাখব?

নিশ্চয়ই আল্লাহ এক, তাঁর কোন শরীক নেই।

তাঁর মতো কিছুই নেই। কেউ তাঁর সমতুল্য নয়।

কিছুই তাঁকে অক্ষম করতে পারে না।

তিনি ছাড়া আর কোন ইলাহ নেই।

তাঁর ক্ষয় নেই, ধ্বংস নেই।

তাঁর ইচ্ছা ব্যতীত কোন কিছুই সংঘটিত হয় না।

তাঁর নিদ্রা নেই; তন্দ্রাও তাঁকে স্পর্শ করে না।

তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান এবং প্রতিটি সৃষ্টিই তাঁর মুখাপেক্ষী। তিনি কোন কিছুরই মুখাপেক্ষী নন।

তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। সব কিছুরই পরিমাণ নির্ধারণ করেছেন।

সবকিছু তাঁর ইচ্ছা ও পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।