hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

তাকদীর ৭৩. তাকদীর কাকে বলে?

اَلتَّقْدِيْرُ (আত-তাকদীর) শব্দের আভিধানিক অর্থ হচ্ছে পরিমাপ করা, নির্ধারণ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় প্রতিটি সৃষ্টির জন্য আল্লাহ তা‘আলা যা লিখে রেখেছেন তাকে তাকদীর বলে।

আল্লাহ তা‘আলা হলেন সর্বজ্ঞানী। তিনি সৃষ্টির অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত বিষয় সম্পর্কেই জানেন। তিনি এই জ্ঞানের ভিত্তিতেই তাকদীর লিপিবদ্ধ করেছেন। কিয়ামত পর্যন্ত সৃষ্টিজগতে যা কিছু সংঘটিত হবে আল্লাহ তা‘আলা সবকিছু নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তা‘আলা বলেন,

﴿اَلَمْ تَعْلَمْ اَنَّ اللهَ يَعْلَمُ مَا فِى السَّمَآءِ وَالْاَ رْضِ اِنَّ ذٰلِكَ فِيْ كِتَابٍ اِنَّ ذٰلِكَ عَلَى اللهِ يَسِيْرٌ﴾

তুমি কি জান না যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন। এ সবই আছে এক কিতাবে; নিশ্চয় এটা আল্লাহর নিকট সহজ। (সূরা হাজ্জ- ৭০)