hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

শিরক ৮৪. শিরক কাকে বলে?

শিরক শব্দের আভিধানিক অর্থ হচ্ছে, অংশীদার স্থাপন করা, সহযোগী বানানো ইত্যাদি। ইসলামী পরিভাষায় আল্লাহ ছাড়া অন্য কাউকে কোন বিষয়ে তাঁর সমকক্ষ স্থাপন করা। যেমন- আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাত করা, কুবরানী করা, তাদের কাছে সাহায্য প্রার্থনা করা, মান্নত করা, তাঁর প্রদত্ত জীবনব্যবস্থা ব্যতীত অন্য কোন জীবনব্যবস্থাকে মেনে চলা ইত্যাদি। তাওহীদের বিপরিত হচ্ছে শিরক।