hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

৫৮. কিয়ামত দিবস কীভাবে সংঘটিত হবে?

ইসরাফিল (আঃ) কর্তৃক শিঙ্গায় ফুঁৎকার দানের মাধ্যমে কিয়ামত দিবস সংঘটিত হবে। প্রথম ফুঁৎকারের সাথে সাথে সমস্ত মানুষ হতভম্ব হয়ে যাবে। দ্বিতীয় ফুঁৎকারে সাথে সাথে সমস্ত আকাশ-জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর তৃতীয় ফুঁৎকারের সাথে সাথে সমস্ত মানুষ নিজ নিজ কবর থেকে পুনরুত্থিত হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمَاوَاتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللهُؕ ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ﴾

শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচছা করবেন তারা ব্যতীত আকাশমন্ডলী ও পৃথিবীর সবাই অজ্ঞান হয়ে পড়বে। অতঃপর আবার শিঙ্গায় ফুৎকার দেয়া হবে এবং তৎক্ষণাৎ তারা দন্ডায়মান হয়ে তাকাতে থাকবে। (সূরা যুমার- ৬৮)