hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৬

১৩৪. সমাজে কি কি বিদআত প্রচলিত আছে?

ঈদে মিলাদুন্নবী পালন করা।

কিয়াম করা।

ব্যক্তি বিশেষের রচিত দরূদ ও সালাম পাঠ করা।

খতমে কুরআনের অনুষ্ঠান করা।

ইসালে সওয়াবের নামে অনুষ্ঠান করা।

খতমে গাউছিয়া পাঠ করা।

খতমে তাসমিয়া পাঠ করা।

খতমে খাজেগান পাঠ করা।

খতমে ইউনুস পাঠ করা।

প্রচলিত নিয়মে ১০ই মুহাররাম তথা আশুরা পালন করা।

ফাতেহায়ে ইয়াজ দহম পালন করা।

আখেরী চাহার শোম্বা পালন করা।

শবে মেরাজ পালন করা।

শবে বরাত উদযাপন করা।

জানাযার সালাতের পর আবার মুনাজাত করা।

মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাবারের আয়োজন করা।

কবরের উপর গম্বুজ স্থাপন করা।

ওযু করার সময় বিশেষ দু‘আ পাঠ করা।

আযান দেয়ার পূর্বে কিছু পাঠ করা।

আযান দেয়ার সময় শাহাদাত আঙ্গুল চুম্বন করা।

আযানের পর হাত তুলে দু‘আ করা।

আযানের পর মাইকে দরূদ ও দু‘আ পাঠ করা।

আযানের দু‘আয় কোনো কিছু অতিরিক্ত করা।

কোনো আমলের জন্য মুখে নিয়ত পাঠ করা।

জায়নামাযের দু‘আ পাঠ করা।

জামাআতে সালাত শেষে সম্মিলিত মুনাজাত করা।