hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৫

১০৩. ফিতরাত (স্বভাবজাত সুন্নাহ) কী কী?

আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, দশটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত :

১. গোঁফ খাটো করা,

২. দাড়ি লম্বা করা,

৩. মিসওয়াক করা,

৪. পানি দিয়ে নাক ঝাড়া,

৫. নখ কাটা,

৬. আঙ্গুলের গিরাসমূহ ধোয়া,

৭. বগলের পশম উপড়ে ফেলা,

৮. নাভির নীচের পশম মুন্ডন করা

৯. ইস্তিঞ্জা করা।

যাকারিয়্যা বলেন, হাদীসের বর্ণনাকারী মুস‘আব বলেছেন, দশমটির কথা আমি ভুলে গিয়েছি। সম্ভবত সেটি হবে কুলি করা। [সহীহ মুসলিম, হা/৬২৭; আবু দাউদ, হা/৫৩; তিরমিযী, হা/২৭৫৭; ইবনে মাজাহ, হা/২৯৩।]