hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

৭৭. ওলী কারা, তাদের প্রতি আমরা কিরূপ ধারণা পোষণ করব?

اَلْوَلِى (আল-ওয়ালী) শব্দের বহুবচন হচ্ছে اَوْلِيَاءُ (আওলিয়া), যার আভিধানিক অর্থ হচ্ছে, বন্ধু বা অভিভাবক। পরিভাষায় ওলী বলা হয় ঐ সমস্ত ব্যক্তিকে, যারা তাদের তাকওয়া ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছেন।

যেহেতু ওলী-আওলিয়াগণ আল্লাহকে ভালোবাসেন তাই আমরা তাদেরকে সম্মান করব, তাদেরকে ভালোবাসব এবং তাদেরকে কষ্ট দেয়া থেকে বিরত থাকব। তবে এসব ক্ষেত্রে সীমালঙ্ঘন করা বৈধ নয়। যেমন- তাদের কাছে সাহায্য প্রার্থনা করা, তাদের কবরকে তীর্থস্থান বানানো, তাদের নামে মান্নত করা, তাদের কবরে গিয়ে সিজদা করা ইত্যাদি। কেননা এগুলো শিরকের অন্তর্ভুক্ত।