hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

১৮. আমরা আমাদের রবকে কীভাবে চিনব?

রবের নিদর্শন যেমন রাত, দিন, চন্দ্র, সূর্য, পাহাড়, সাগর, ঝর্ণা, নদী এবং ভূমন্ডল-নভোমন্ডল এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে সেগুলোর প্রতি দৃষ্টিপাত করে আমরা তাঁর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। মহান আল্লাহ ইরশাদ করেন-

﴿وَمِنْ اٰيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ۚ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِيْ خَلَقَهُنَّ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُوْنَ﴾

তাঁর নিদর্শনগুলোর মধ্যে হলো রাত, দিন, সূর্য আর চন্দ্র। সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না। সেজদা করো আল্লাহকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন যদি সত্যিকারভাবে তোমরা একমাত্র তাঁরই ইবাদাত করতে চাও। (সূরা হামীম সাজদা- ৩৭)