hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

৯. মুমিন কে?

কুরআন ও সহীহ হাদীসে উল্লেখিত ছয়টি রুকন এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট বিষয় সমূহের প্রতি যে যথার্থ ঈমান আনে এবং সে অনুযায়ী কাজ করে তাকে মুমিন বা বিশ্বাসী বলা হয়। প্রকৃত মুমিনদের পরিচয়ে মহান আল্লাহ ইরশাদ করেন-

﴿إِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللهِ وَرَسُوْلِه ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِيْ سَبِيْل اللهِ ۚ أُولٰٓئِكَ هُمُ الصَّادِقُوْنَ﴾

মুমিন তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনে, অতঃপর কোনরূপ সন্দেহ করে না, আর তাদের মাল দিয়ে ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে; তারাই সত্যবাদী। (সূরা হুজুরাত- ১৫)