hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

৪. কোন্ কোন্ কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়?

যেসব কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়- তা হলো :

ইলমে দ্বীন অর্জন করা।

আল্লাহ তা‘আলার গুণবাচক নামের পরিচয় জানা।

কুরআন পাঠ করা এবং গবেষণা করা।

আল্লাহর নিদর্শন ও তাঁর সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনা করা।

অধিক হারে ইবাদাত করা।

যাবতীয় কুফর, শিরক, বিদ‘আত এবং কবীরা গোনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।

মানুষকে আল্লাহর দিকে আহবান করা, সৎকাজের আদেশ দেয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা।