hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

১০. আরকানুল ঈমান কয়টি ও কী কী?

আরকানুল ঈমান বা ঈমানের মৌলিক বিষয় ছয়টি- তা হলো :

১. আল্লাহর প্রতি ঈমান,

২. ফেরেশতাদের প্রতি ঈমান,

৩. আল্লাহর নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান,

৪. রাসূলগণের প্রতি ঈমান,

৫. পরকালের প্রতি ঈমান,

৬. তাকদীর বা ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান।

হাদীসে জিবরাঈলে বর্ণিত হয়েছে:

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ  ... مَا الْإِيْمَانُ قَالَ । أَنْ تُؤْمِنَ بِاللهِ وَمَلَائِكَتِهٖ وَكِتَابِهٖ وَلِقَائِهٖ وَرُسُلِهٖ وَتُؤْمِنَ بِالْبَعْثِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ كُلِّهٖ

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-কে জিবরাঈল (আ.) প্রশ্ন করলেন....ঈমান কী? রাসূলুল্লাহ ﷺ উত্তর দিলেন, আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, পরকালে আল্লাহর সাক্ষাৎ এবং তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনা। আর বিশবাস করা আখেরাত এবং তাকদিরের সকল বিষয়ের প্রতি। [(সহীহ মুসলিম ১০৮; সুনানে আবু দাউদ ৪৬৯৭; সুনানে নাসায়ী ৫০০৬; মুসনাদে আহমদ ৩৭৪)]