hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

৪০. মুজিযা কাকে বলে ?

اَلْمُعْجِزَةُ (আল মু‘জিযাতু) শব্দের আভিধানিক অর্থ হচ্ছে, অক্ষমকারী অলৌকিক নিদর্শন। নবী ও রাসূলগণ তাদের নবুওয়াতের দাবি প্রমাণ করতে গিয়ে যেসব অলৌকিক কর্ম ও নিদর্শন প্রদর্শন করেছিলেন, সেগুলোকে মুজিযা বলা হয়। মুজিযা কেবল নবী-রাসূগণের মধ্যেই সীমাবদ্ধ। নবী-রাসূল ছাড়া অন্য কারো মধ্যে মুজিযা প্রকাশ পায় না। যেমন হাতের লাঠি সাপে পরিণত হওয়া, বগল থেকে হাত বের করলে হাত সাদা হওয়া, আল্লাহর ইচ্ছায় মৃতকে জীবিত করা, মুহাম্মাদ ﷺ এর কুরআনপ্রাপ্ত হওয়া ইত্যাদি।