hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

২২. আরকানুল ইসলাম বা ইসলামের মূল ভিত্তি কয়টি ও কী কী?

ইসলামের মূল ভিত্তি পাঁচটি। হাদীসে এসেছে,

قَالَ رَسُوْلُ اللهِ بُنِيَ الْإِسْلَامُ عَلٰى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيْتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

১. আল্লাহ ছাড়া কোন (সত্য) মাবুদ নেই এবং মুহাম্মাদ ﷺ আল্লাহর রাসূল এর ঘোষণা করা

২. সালাত কায়েম করা।

৩. যাকাত আদায় করা।

৪. হজ্জ করা।

৫. রমাযানের সিয়াম পালন করা। [সহীহ বুখারী ৮; সহীহ মুসলিম ১৬; সুনানে তিরমিযী ২৬০৯।]