hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

৬৩. হাউযে কাউসার কী?

হাউযে কাউসার হচ্ছে জান্নাতের একটি জলাশয়ের নাম। এর আয়তন হবে ফিলিস্তিন থেকে ইয়ামানের সান‘আ পর্যন্ত দূরত্বের ন্যায়। আল্লাহ তা‘আলা এটি নবী মুহাম্মদ ﷺ-কে দান করেছেন। এর পানি হবে বরফের চেয়ে বেশি শুভ্র এবং মধু মিশ্রিত দুগ্ধের চেয়েও বেশি মিষ্ট। সেখানে থাকবে পানকারীর জন্য আকাশের তারকার ন্যায় অসংখ্য পানপাত্র। সেখান থেকে যে ব্যক্তি একবার পানি পান করবে, সে আর পিপাসার্ত হবে না। [সহীহ বুখারী, হা/৫/২৪০৬; সহীহ মুসলিম, হা/১/২১৮]