hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

৭১. কবরের শান্তি অথবা আযাব কি সত্য?

হ্যাঁ- কবরের শাস্তি অথবা আযাবের বিষয়টি সত্য। মানুষকে কবরে শায়িত করার পর পরই মুনকার ও নাকির নামক দু’জন ফেরেশতা তার কবরে এসে তাকে বসায়। তারপর তাকে তিনটি প্রশ্ন করে। তখন সে যদি ঐ প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে, তাহলে তার উপর শান্তি বর্ষিত হতে থাকে এবং তার কবরের সাথে জান্নাতের সংযোগ করে দেয়া হয়। পক্ষান্তরে সে যদি ঐ প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে তার উপর আযাব নামতে থাকে এবং তার কবরের সাথে জাহান্নামের সংযোগ সৃষ্টি করে দেয়া হয়।