hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

২৯. তাওহীদের মূল বাক্য কোনটি এবং এর কয়টি অংশ?

তাওহীদের মূল বাক্য হচ্ছে لَا اِلٰهَ اِلَّا اللهُ (লা- ইলাহা ইল্লাল্লা-হ) তথা আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই।

لَا إِلٰهَ إِلَّا الله [লা-ইলাহা ইল্লাল্লাহ] এর দুটি অংশ :

প্রথম অংশটি না-বাচক, আর দ্বিতীয় অংশটি হ্যাঁ-বাচক। প্রথমটি বর্জনমূলক, দ্বিতীয়টি গ্রহণমূলক।

لَا إِلٰهَ [লা-ইলাহা] বা না-বাচক অংশের মর্ম হলো, কোন ইবাদাতই কারো জন্য করা চলবে না, কারো সার্বভৌমত্ব ও শক্তি স্বীকার করা চলবে না, কারো বিধান ও আইন-কানুন মানা চলবে না, কোন কিছুতেই কারো প্রভুত্ব স্বীকার করা চলবে না। এসবের কোন একটিতেও কারো বিন্দুমাত্র শরীক স্থাপন করা চলবে না।

إِلَّا اللهُ [ইল্লাল্লাহ] বা হ্যাঁ-বাচক অংশের মর্ম হলো, শুধুমাত্র আল্লাহই সকল প্রকার ইবাদাতের প্রকৃত হকদার। তিনিই সার্বভৌম ক্ষমতার মালিক, তারই বিধান ও আইন-কানুন বান্দার উপর প্রযোজ্য ও প্রয়োগ হবে। সবকিছুতেই তার প্রভুত্ব রয়েছে এবং এ সমস্ত ব্যাপারে কেউ বিন্দুমাত্র তাঁর শরীক/অংশীদার নেই।