hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

২১. ইসলামের মূল উৎস কী?

ইসলামের মূল উৎস দু’টি। কিতাবুল্লাহ-আল্লাহর কিতাব তথা আল-কুরআন ও সুন্নাতে নববী তথা সহীহ হাদীস। এ ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন-

تَرَكْتُ فِيْكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوْا مَا تَمَسَّكْتمْ بِهِمَا كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّه

আমি তোমাদের মাঝে দু’টি বিষয় (দুটি জিনিস) রেখে গেলাম। তোমরা যতক্ষণ এগুলোকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব (কুরআন), আরেকটি হলো আমার সুন্নাহ (হাদীস)। [মুয়াত্তা ইমাম মালেক ১৮৭৪; মিশকাত ১৮৬; সিলসিলা সহীহাহ ১৭৬১।]

এছাড়া এই দু’টি মূল উৎসের আলোকে রয়েছে ইজমা ও কিয়াস।

ইজমা: কোন বিষয়ে বিশেষজ্ঞ আলেমগণ কুরআন ও হাদীসের দলিলের ভিত্তিতে তাদের মতামতের ক্ষেত্রে একমত হলে তাকে ইজমা বলা হয়।

কিয়াস: কিয়াস অর্থ হল অনুমান করা, পরিমাণ করা, তুলনা করা। শরীয়তের পরিভাষায় কিয়াস বলা হয়, কুরআন-সুন্নাহর নস তথা মূল দলীলের আলোকে নবোদ্ভাবিত কোনো মাসআলার সমাধান বের করা।