hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْنَ فِقْهُ الْاَطْفَالِ

‘ছোটদের আকীদাহ ও আখলাক’ বইটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরাম (রাঃ) এর উপর।

আমরা আমাদের আদরের সন্তানদেরকে যেভাবে যত্নসহকারে লালনপালন করি, ঠিক সেভাবে ছোটকাল থেকেই তাদেরকে সহীহ আকীদাহ ও উত্তম আখলাক শিক্ষা দেয়া খুবই প্রয়োজন। ছোটকালে আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলব সেভাবেই তারা গড়ে উঠবে।

অনেকদিন থেকে এবিষয়ে একটি বই লেখার আগ্রহ ছিল, এখন আল্লাহ তা‘আলা সেই তাওফীক দিয়েছেন। এ বইয়ের মধ্যে অতীব জরুরি বিষয়গুলো পয়েন্ট আকারে সাজিয়ে তুলে ধরেছি। ছোটকালে পড়া মুখস্থ হয় বেশি। তাই প্রত্যেক পিতা-মাতা, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকার প্রতি আমার বিশেষ অনুরোধ- আপনারা এ বইয়ের বিষয়গুলো ছেলে-মেয়েদেরকে মুখস্থ করাবেন। বড় হলে তারা সারাজীবন এ থেকে উপকার পাবে, ইনশা-আল্লাহ।

আল্লাহ তা‘আলা সবাইকে যেন উত্তম বিনিময় দান করেন এবং এ খেদমতকে আমাদের সকলের নাজাতের অসীলা বানিয়ে দেন। আমীন!

বিনীত

আবদুর রহমান বিন মুবারক আলী

০১৯১২-১৭৫৩৯৬