hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

৩৯. রাসূলুল্লাহ ﷺ কি মৃত্যুবরণ করেছিলেন ?

হ্যাঁ- রাসূলুল্লাহ ﷺ মৃত্যুবরণ করেছিলেন। কেননা তিনি ছিলেন অন্যান্য মানুষের মতই একজন মরণশীল সত্তা। যেমন- আল্লাহ তা‘আলা বলেন,

﴿ إِنَّكَ مَيِّتٌ وَّإِنَّهُمْ مَّيِّتُوْنَ﴾

নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল। (সূরা যুমার- ৩০)