hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৩

৬১. সিরাত কী?

اَلصِّرَاطُ (আস-সিরাত) এর আভিধানিক অর্থ হচ্ছে রাস্তা বা পথ। আখিরাতের ক্ষেত্রে সিরাত বলতে ঐ রাস্তা বা পথকে বুঝানো হয়, যা জাহান্নামের উপর স্থাপিত হবে। সকলকেই এটি অতিক্রম করে জান্নাতে যেতে হবে। এর দুই পার্শ্বে থাকবে সা’দান গাছের কাঁটার ন্যায় অনেকগুলো কাঁটা। অপরাধীরা যখনই এই পুল অতিক্রম করতে যাবে, তখনই ঐ কাঁটাগুলো তাদেরকে আটকে ফেলবে এবং তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে।