১
ছোটদের আকীদাহ ও আখলাক
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৮
৮৬. শিরক কত প্রকার ও কী কী?
স্তর হিসেবে শিরক সাধারণত দুই প্রকার। যেমন-
(১) اَلشِّرْكُ الْاَكْبَرِ (আশ্শিরকুল আকবার) বড় শিরক :
এটা হলো, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করে আল্লাহর মতো তার ইবাদাত করা ও আনুগত্য করা। এ প্রকার শিরক যে কাউকে ইসলাম থেকে বের করে দেয়।
(২) اَلشِّرْكُ الْاَصْغَرِ (আশ্শিরকুল আসগার) ছোট শিরক :
এটা হচ্ছে, আমল ও মুখের কথায় গায়রুল্লাহকে আল্লাহর সাথে শরীক করা। এ শিরক অনেক বড় কবীরা গোনাহ, কিন্তু এটি ইসলাম থেকে বের করে দেয় না। এটি মুখের কথার দ্বারা হতে পারে আবার কর্মের দ্বারাও সংঘটিত হতে পারে। যেমন- রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে কোন আমল করা।
আকৃতিগত দিক থেকে শিরক ২ প্রকার :
(১) اَلشِّرْكُ الْجَلِيْ (আশ্শিরকুল জালী) প্রকাশ্য শিরক :
এটা হচ্ছে প্রকাশ্যভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা। যেমন- মূর্তিপূজা করা, চনদ্র অথবা সূর্যের ইবাদাত করা ইত্যাদি। এটি সর্বদা বড় শিরকের অন্তর্ভুক্ত।
(২) اَلشِّرْكُ الْخَفِيْ (আশ্শিরকুল খফী) গোপন শিরক :
এটা হচ্ছে, হৃদয়ের এমন গোপন ইচ্ছা ও মুখের এমন অসতর্কমূলক কথা, যার মাধ্যমে আল্লাহকেও গায়রুল্লাহর সমান করা হয়। এটি কখনো বড় শিরক আবার কখনো ছোট শিরক হতে পারে।