hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩০

১২৮. আখলাকে হামীদাহ বা সচ্চরিত্রের গুরুত্ব কতটুকু?

ভালো মানুষ মানেই সচ্চরিত্রের অধিকারী। ইসলামে সচ্চরিত্রের গুরুত্ব সর্বাধিক। চরিত্রহীন মানুষ পশুর চেয়েও অধম।

সকল নবীই নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা‘আলা পাঠিয়েছেন উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য। আদর্শের প্রতীক মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর আদর্শ অনুযায়ী জীবন গঠন করলে দুনিয়ার অঙ্গনে যেমন সম্মান পাওয়া যায় তেমনি আখেরাতেও আল্লাহ তা‘আলার পক্ষ থেকে বিরাট পুরস্কার ও মর্যাদা পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘মু’মিনের আমলের পাল্লায় কিয়ামতের দিন সবচেয়ে ভারী জিনিস হবে তার সচ্চরিত্র’’। [তিরমিযী হা/২০০২।]

পরিপূর্ণভাবে সচ্চরিত্রের অধিকারী হওয়া প্রত্যেক মুসলমানের জন্য একান্ত কর্তব্য। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তাওফীক দান করুন। আমীন!