hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৪

সুন্নাত ১০২. সুন্নাহ কাকে বলে?

সুন্নাত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে, اَلطَّرِيْقُ পথ, রাস্তা, নির্দেশনা, নিয়ম ইত্যাদি।

পরিভাষায় সুন্নাহ হচ্ছে সেই মূল আদর্শ, যা আল্লাহ তা‘আলা বিশ্ব-মানবের জন্য নাযিল করেছেন এবং যা রাসূলুল্লাহ ﷺ নিজে তাঁর বাস্তব জীবনে অনুসরণ করেছেন। কেননা নবী করীম ﷺ যা বাস্তবভাবে অনুসরণ করেছেন, তার উৎস হলো ওহী। ওহীর সূত্রে নাযিল হওয়া আদর্শই রাসূলুল্লাহ ﷺ কাজে ও কর্মে অনুসরণ করেছেন। এটাই হচ্ছে সুন্নাহ।