hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

জানুয়ারী ০৭ - মুনাফিকের চিহ্ন

৩৪. 'আবদুল্লাহ ইবনু 'আমর (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী (ﷺ) বলেন : চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় ।

১) আমানত রাখা হলে খিয়ানত করে;

২) কথা বললে মিথ্যা বলে;

৩) অঙ্গীকার করলে ভঙ্গ করে; এবং

৪) বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়। *