hadith book logo

One Hadith a Day (সহীহ বুখারী থেকে ৩৬৫টি হাদীস ও শিক্ষা)

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১৩

নভেম্বর ০৬ - কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় যমীনের উপর একত্রিত করা হবে

৬৫২১. সাহল ইবনু সা'দ সাঈদ (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) -কে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় যমীনের উপর একত্রিত করা হবে। সাহল বা অন্য কেউ বলেছেন, তার মাঝে কারও কোন পরিচয়ের পতাকা থাকবে না। *